আমি মুহাম্মদ সাইফুল ইসলাম (সাইফুল করিম), ম্যানেজিং ডিরেক্টর-মহাসাগর গ্রুপ,
সভাপতি- পজিটিভ নেটওয়ার্ক,
সেক্রেটারি- আস-সাদাকা ফাউন্ডেশন,
ডিরেক্টর- JCI ঢাকা পাইওনিয়ার,
২০২৫-২০২৭ পরিচালক প্রার্থী- ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB),
সক্রিয় সদস্য- বাংলাদেশ মানবাধিকার কমিশন।
আমার জন্মস্থান লক্ষ্মীপুর সদর উপজেলা। শিক্ষাজীবন শুরু করি লক্ষ্মীপুর সরকারি কলেজে, যেখানে অনার্স শেষ করার পর উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন কেপ-এ সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করি। বাবার অকালমৃত্যুর পর শৈশব থেকেই সংগ্রামী জীবনের সূচনা করি এবং সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। বর্তমানে আমি মহাসাগর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি, মিরপুরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পজিটিভ নেটওয়ার্কের সভাপতি হিসেবে কাজ করছি। ২০১৯ সাল থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB)-এর সক্রিয় সদস্য হিসেবে ডিজিটাল কমার্সের অগ্রগতিতে অবদান রেখে চলেছি। আমি JCI ঢাকা পাইওনিয়ার-এর একজন ডিরেক্টর হিসেবে যুব নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে কাজ করছি। এছাড়াও, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাথে যুক্ত থেকে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখছি। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আমার আন্তরিক অংশগ্রহণ রয়েছে। প্রতিষ্ঠাতা হিসেবে আস-সাদাকা ফাউন্ডেশন এর মাধ্যমে পথশিশু, দরিদ্র ও অসুস্থ মানুষের সেবায় নিবেদিত আছি। অতীতে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ, প্রথম আলো পাঠক ফোরামসহ বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করেছি। আমি কোয়ান্টাম মেথডের গ্র্যাজুয়েট, যা আমাকে আত্মউন্নয়ন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করেছে। ব্যক্তিগত জীবনে আমি এক ছেলে ও এক মেয়ের গর্বিত পিতা। তিন ভাই ও চার বোনের মধ্যে আমি ষষ্ঠ এবং ভাইদের মধ্যে সবচেয়ে ছোট।